চট্টগ্রামে অটোরিকশাচালকের আত্মহত্যা

রাউজানে গাড়ি রাখার গ্যারেজে মমতাজুল হক (৪৫) নামে এক অটোরিকশাচালক আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে বটতল বাজার থেকে অটোরিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে রাউজান থানা পুলিশ। মমতাজুল হক রাউজান সদর ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের মুহাম্মদ আব্বাসের ছেলে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, বটতল বাজারের গ্যারেজে টিনের চালার লোহার অ্যাংগেলের সঙ্গে মমতাজুল হকের মরদেহ ঝুলছিল। সকাল ৯টার দিকে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি জানান, মমতাজুল হক আত্মহত্যা করেছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.