আনোয়ারা চাতরী চৌমুহনীতে শুভ উদ্বোধন হলো দাওয়াত রেষ্টুরেন্ট

আনোয়ারা প্রতিনিধি

মানসম্মত চাইনিজ ও দেশীয় সুস্বাদু খাবারের অঙ্গিকার নিয়ে যাত্রা শুরু হয়েছে ‘দাওয়াত’ রেষ্টুরেন্ট এর পথচলা।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) আনোয়ারা উপজেলার প্রাণকেন্দ্র চাতরী চৌমহনী বাজারে সম্পূর্ণ নতুন আঙ্গিকে জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিতা কেটে শুভ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রীর একান্ত সচিব রিদুওয়ানুল করিম চৌধুরী সায়েম।
দাওয়াত রেষ্টুরেন্টে থাকছে সুস্বাদু বাংলা ও চাইনিজ খাবারের সমাহার। এছাড়া বিশুদ্ধ ও শতভাগ মানসম্মত উন্নত খাবারের নিশ্চয়তা থাকছে দাওয়াতরেষ্টুরেন্টে। থাকছে সর্ব্বোত্তম সেবার প্রতিশ্রুতি।
দাওয়াত রেষ্টুরেন্টে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল মন্নান চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এস এম আলমগীর চৌধুরী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সৈয়দ, উপজেলা যুবলীগের আহবায়ক শওকত ওসমান, বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, বটতলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হানিফ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি এইচ এম হুমায়ুন কবির, উপজেলা যুবলীগের সদস্য রাশেদ রিভেল, মোহাম্মদ মিন্টু সহ বিশিষ্ট ব্যবসায়ী, ব্যক্তিবর্গ।

দাওয়াত রেষ্টুরেন্টের স্বত্বাধীকারীরা জানন,এই এলাকায় দেশ-বিদেশের পর্যটকদের রুচিসম্মত খাবার পরিবেশনার কথা বিবেচনা করে মান সম্মত এই রেষ্টুরেন্ট স্থাপন করা হয়েছে। এবং আনোয়ারা অবস্থিত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কর্মরত বিদেশি নাগরিকদের জন্য চাইনিজ খাবার পাওয়া যাবে।বসা ও খাওয়ার জন্য পৃথক পৃথক জায়গা। আগতরা নিজেদের পছন্দমত জায়গায় বসে খেতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া ও খাবারের আয়োজন করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.