জালালাবাদের ছাতিপাড়া সড়কের বেহাল দশা: জনদুর্ভোগ চরমে

ঈদগাঁও প্রতিনিধি

জালালাবাদের ছাতিপাড়া সড়কটি বর্তমানে বেহাল দশায় পরিণত হয়ে পড়েছে। জনদূর্ভোগ চরমে উঠেছে। দেখার যেন কেউ নেই।

জানা যায়, ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ছাতিপাড়া গ্রামের চলাচল সড়কের একাংশে দীর্ঘদিন ধরে স্থানীয় রাবার ড্যামের পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে এলাকার মক্তবগামী কোমলমতি শিক্ষার্থীও হাসপাতাল বা হাটবাজারে যাতায়াতরত লোকজনের কষ্টকর হয়ে পড়েছে। শুষ্ক মৌসুমেও গ্রামীন সড়কের এমন জলাবদ্ধতায় স্থানীয় পথচারীদের চলাচলে দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

জমে থাকা পানি নোংরা ও ময়লাযুক্ত হওয়ায় চলাচলকারীদের শরীরে নানান রোগ ছড়ানোর শংকায় রয়েছেন পথচারীরা।
১৯ ফ্রেরুয়ারী সকালে জমে থাকা নোংরা পানির উপর দিয়ে ছোট ছোট ছেলে মেয়েদেরকে যাতা য়াত করতেও দেখা যায়।

স্থানীয় সচেতন যুবক মাসুদ রানা জানান- জন
প্রতিনিধিসহ সংশ্লিষ্ট প্রশাসনের নিকট এলাকা বাসীর দাবী, দ্রুত পানি নিষ্কাসনের ব্যবস্থা গ্রহন করে পানি জমে থাকা অংশটি ড্রেনেজ ব্যবস্থা সহ ব্রিক সলিংয়ে উন্নয়ন করা হোক।

জালালাবাদ ইউপি সদস্য সাইফুল হক জানান,
রাবার ড্রামের পাশে নিচু স্থানে যেসমস্ত ঘর বাড়ী আছে,সেসব স্থানে পাশ্ববর্তী রাবার ড্রামের পানি চষে প্লাবিত হয়। শুধু ছাতিপাড়া নয়,একই ভাবে বিভিন্ন স্থানে পানিবন্দি হয়ে পড়ে।

রাবার ড্রাম ব্যবস্থাপনা কমিটি সভাপতি মেম্বার আরমান উদ্দিনের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মন্তব্য করুন

Your email address will not be published.