লোহাগাড়ায় ব্যাপক আয়োজনে ২৫ ফেব্রুয়ারি এমপি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-এর উদ্বোধনী খেলা

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

লোহাগাড়া উপজেলা স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠেয় চট্টগ্রাম-১৫ এম.পি গোল্ডকাপ টুর্ণামেন্ট-এর উদ্বোধনী খেলা আগামী ২৫ ফেব্রুয়ারি দুপুর আড়াই টায় লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-১৫ আসনের এম.পি প্রফেসর ডঃ আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দীন নদভী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান সমিতি চট্টগ্রাম বিভাগের সভাপতি এহছানুল হক চৌধুরী বাবুল, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.এ মোতালেব সিআইপি,বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান সমিতি চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক
আবদুল জব্বার চৌধুরী, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী প্রমুখ।

উক্ত খেলায় সভাপতিত্ব করবেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।

উল্লেখ্য,উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে চকরিয়া শেখ জামাল ফুটবল ক্লাব বনাম সাতকানিয়া ফুটবল একাডেমী।

মন্তব্য করুন

Your email address will not be published.