বাঁশখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় অটোরিকশা-ট্রলি গাড়ির সংঘর্ষের ঘটনায় মোঃ মোস্তাক আহমদ (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯ টায় উপজেলার চাম্বল- শেখেরখীল রাস্তার এলাকার দক্ষিন পার্শ্বে পিএবি প্রধানসড়কে অটোরিক্সা-ট্রলি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তার মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মদ মোস্তাক আহমদ বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মাইজপাড়া ৬ নং ওয়ার্ডের নুর মোহাম্মদের পুত্র বলে জানা যায়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ‘ চাম্বল- শেখেরখীল রাস্তার মাথা এলাকার একটু দক্ষিন পার্শ্বে অটোরিক্সা ও ট্রলি গাড়ির সংঘর্ষের দূর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী ন্যাশনাল হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসাক তার মৃত্যু ঘোষনা করে। বাঁশখালী ন্যাশনাল হাসপাতালে কর্মরত চিকিৎসাক ডাক্তার রাহাত হাসান চৌধুরী জানান,অটোরিক্সা ও ট্রলি গাড়ির সংঘর্ষের দূর্ঘটনায় মোহাম্মদ মোস্তাক নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনার পূর্বই তার মৃত্যু হয়েছে।