বিশেষ অভিযানে চন্দনাইশে গ্রেফতার ৬

বিশেষ অভিযান পরিচালনা করে দুইটি জিআর ও দুটি সিআর পরোয়ানাভুক্ত এবং নিয়মিত মামলার দুইজন সহ ৬ আসামিকে গ্রেফতার করেছে চন্দনাইশ থানা পুলিশ। আসামিরা হলেন- জিআর পরোয়ানাভুক্ত জিল্লুর রহমান (৩২) ও আজিজুর রহমান, সিআর পরোয়ানাভুক্ত মো. আজিজুর রহমান ও মো. ইসহাক। ধর্ষণ মামলার আসামি রিদুয়ান (২৩) ও নিয়মিত মামলার আসামি ফরিদ আহমদ (৫৫)।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত চন্দনাইশ উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, বিশেষ অভিযানে ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

 

অ/চৌ

মন্তব্য করুন

Your email address will not be published.