শাহবাগে কলেজছাত্রীকে শ্লীলতাহানি, যুবক আটক

রাজধানীর শাহবাগে কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছে জনতা। অভিযুক্ত ওই যুবকের নাম সাদ্দাম হোসেন।

শনিবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে শাহবাগ মোড়ের ফুলের দোকানে সামনে শ্লীলতাহানির ওই ঘটনা ঘটে।

এ ব্যাপারে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, শ্লীলতাহানির শিকার ছাত্রী একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। শনিবার বেলা ১১টার দিকে তিনি শাহবাগ মোড়ের ফুলের দোকানের সামনে দিয়ে হেঁটে টিএসসির দিকে যাচ্ছিলেন। এ সময় সাদ্দাম নামের ওই যুবক পেছন থেকে এসে তাঁকে জাপটে ধরেন। ওই ছাত্রীর চিৎকার শুনে আশপাশ থেকে লোকজন এসে সাদ্দামকে আটক করে। পরে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটক সাদ্দাম নেশাগ্রস্ত। তার মানসিক সমস্যাও থাকতে পারে। এ ব্যাপারে নারী শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় একটি মামলা করা হয়েছে। ভুক্তভোগী ছাত্রী ওই মামলার বাদী হচ্ছেন বলেও জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

Your email address will not be published.