ঈদগাঁও প্রতিনিধি:
কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম হিসেবে নিয়োগ পেলেন ঈদগাঁওর কৃতি সন্তান আবদুল্লাহ।
তিনি কক্সবাজার নবঘোষিত উপজেলা ঈদগাঁও ইউনিয়নের মেহেরঘোনার আবু বক্কর সিদ্দিক (রা)ইনস্টিটিউট প্রতিষ্ঠাতা শফিউল হকের পূত্র।
এ বিষয়ে তাঁর জেঠা আজিজের সাথে কথা হলে তিনি ভাইপূত্র কাতারে ইমাম নিয়োগের সত্যতা নিশ্চিত করেন এ প্রতিবেদককে।
হাফেজ আবদুল্লাহ ইমাম নিয়োগ পাওয়ায় তাঁর প্রতি অভিনন্দন জানান ঈদগাঁও ঐক্য পরিবার নেতৃবৃন্দরা। তারা হলেন,ঐক্য পরিবার এডমিন এম আবু হেনা সাগর,সহকারী এডমিন ইমরান মাহমুদ জনি,কার্যনিবাহী সদস্য রেহেনা নোমান কাজল,রাসেল উদ্দিন,সাকিব,আবদুল্লাহ এবং আরাফাত হোসাইনসহ আরো অনেকে।