নগরের চান্দগাঁও থানার মাদক মামলায় মো. সৈয়দ (৫৯) নামে একজনকে ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৭ মার্চ) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- কক্সবাজার জেলার মহেশখালী থানার মৃত চাঁন মুল্লুকের ছেলে মো.সৈয়দ।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৫ এপ্রিল নগরের চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় থেকে মো. সৈয়দকে আটক করা হয়। পরে শরীর তল্লাশি করে ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তৎকালীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক তপন কান্তি শর্মা বাদি হয়ে চান্দগাঁও থানায় মামলা করেন। মোট ৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, মাদকের মামলায় মো. সৈয়দ নামের এক আসামিকে ৬ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামি জামিনে বের হয়ে পলাতক রয়েছে।