নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের নতুন উপজেলা ঈদগাঁওতে দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করলেন বিশিষ্ট আওয়ামী লীগ নেত্রী সুপ্রীম কোর্টের আইনজীবী নাসরিন সিদ্দিকা লিনা। উপজেলার ঈদগাঁও ইউনিয়নের মাইজ পাড়াস্থ এলাকায় মহিলাদের মাঝে ইফতার সামগ্রী বিতরনকালে অনেক দরিদ্র ভাইয়েরা উপস্থিত হলে তাদের হাতেও তুলে দেয়া হয় ইফতার সমগ্রী। আওয়ামী লীগের আইন উপকমিটি ও ঈদগাঁও উপজেলা আ,লীগ সদস্য নাসরিন সিদ্দিকা লিনা বলেন, ইসলাম শান্তির ধর্ম আর রমজান সংযম এর মাস।আওয়ামী লীগ সরকার আমলে ধর্মপ্রাণ মুসলমানদের জন্য নির্মিত মডেল মসজিদ ,এতিমখানা নির্মাণ সহ ইসলামিক ফাউণ্ডেশন কর্তৃক নানাবিধ ধর্মীয় কাজের বর্নণা দিয়ে বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে মুসলমান জনগন শান্তিপূর্ণভাবে তাদের ধর্ম পালন করতে পারে, যা অন্য সরকারের সময় সম্ভব ছিলো না। বরং বিএনপির আমলে খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছিল, যার শাস্তি এখন সে ভোগ করছে। ইফতার সামগ্রী বিতরনকালে লিনা এলাকা বাসীর আপদে বিপদে পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করে বলেন, আমরা মুজিব আদর্শের কর্মী। বঙ্গবন্ধু কন্যার নির্দেশ, আমরা কি পেলাম আর পেলাম না, সেই হিসেব না করে গরীব দুঃখী মানুষের জন্য কতটুকু করতে পারলাম সেই দিকেই আমাদের সচেষ্ট থাকতে হবে।আর এই নির্দেশ পালন করতেই আমি আপনাদের মাঝে এসেছি। সেই সাথে লিনা উপস্থিত সকলের কাছে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া প্রার্থনা করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে বঙ্গবন্ধু কন্যাকে দেশের মানুষের সেবায় নেক হায়াত দান করেন। পবিত্র রমজান মাসের আগ মুর্হুতেই এলাকার নারীপুরুষেরা ইফতার সামগ্রী পেয়েই খুশিতে উৎফুল্ল হন।