ঈদগাঁও প্রতিনিধি:
পবিত্র মাহে রমজানের শুরুতেই বাড়লো লেবু ও শষার দাম। এর আগেই কেজিতে ৮ থেকে ১০ টাকা পযর্ন্ত বেড়েছে বেগুন, কাঁচা মরিচ, বরবটিসহ নিত্য প্রয়োজনীয় তরিতরকারীর দাম। এছাড়া পূর্বের সেই চড়া দামেই বিক্রি হচ্ছে অন্যান্য নিত্যপণ্য। ৩ এপ্রিল কক্সবাজারের নবগঠিত উপজেলা ঈদগাঁওর বৃহত্তর বাজার ঘুরে নিত্য পন্যের দামের এসব চিত্র দেখা যায়। শসা ৫০ থেকে ৬০ টাকা বিক্রি হচ্ছে। লেবু জোড়া প্রতি ২০ থেকে ৩০ টাকায় বিক্রি করছেন বিক্রেতা। ধনেপাতা, গাজর, করলা, বরবটি, তিতকরলা,বেগুন, কাঁচাকলা বিক্রি করছে চড়া দামে। প্রত্যেক জিনিসপত্রে ১০ থেকে ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে মাহে রমজানকে সামনে রেখে। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬৫ টাকায়, দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫শ টাকা। গরিবের মাছ বলে পরিচিত পাঙ্গাস বিক্রি হচ্ছে ১৪০ টাকায়, তেলাপিয়া ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে বাজারে। অন্যন্যা মাছ ক্রয় ক্ষমতার নাগালের বাইরে। ছোলা ৭০ টাকায় বিক্রি হচ্ছে। ডিম জোড়া ১৫ টাকায় বিক্রি করছে বিক্রেতা। বাজারে আসা কয়েক ক্রেতা জানান, রমজানকে সামনে রেখে দ্বিগুন দামে বিক্রি করছে নিত্যদিনের খাদ্যসামগ্রী। ৪০ টাকার নিচে তরিতরকারী মেলানো কঠিন হয়ে পড়ছে। চড়া দামে হিম শিম খাচ্ছে সাধারন মানুষ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবী, বাজার মনিটরিং করে বিহীন ব্যবস্থা নেওয়া হউক।