শ্রীলঙ্কার ২৬ মন্ত্রীর একযোগে পদত্যাগ

sharethis sharing button

আন্তর্জাতিক ডেস্ক

অর্থনৈতিক সংকটের মধ্যে থাকা শ্রীলঙ্কান মন্ত্রিসভার ২৬ সদস্য একযোগে পদত্যাগপত্র জমা দিয়েছেন। রোববার রাতে এক বৈঠকের পর তারা প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী দীনেশ গুণবর্ধন। খবর বিবিসির।

প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে ও তার ভাই রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে পদত্যাগপত্র না দিলেও প্রধানমন্ত্রীর ছেলে নমাল রাজাপক্ষেও পদত্যাগ করেছেন।

পরে এক টুইট বার্তায় নমাল রাজাপক্ষে বলেন, তিনি আশা করছেন এটি জনগণ ও সরকারের জন্য স্থিতিশীলতা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে সহায়তা করবে।

শ্রীলঙ্কার ২৬ মন্ত্রীর একযোগে পদত্যাগ

চরম অর্থনৈতিক সংকটের মধ্যে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে রাজধানী কলম্বোয় প্রেসিডেন্টের বাসভবনের সামনে বিক্ষোভ শুরু করেন কয়েকশ মানুষ। বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবনে প্রবেশেরও চেষ্টা করেন। এ সময় নিরাপত্তা বাহিনী গুলিবর্ষণ ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চলমান পরিস্থিতিতে সরকারবিরোধী বিক্ষোভ ঠেকাতে দেশটিতে গত শনিবার থেকে ৩৬ ঘণ্টার কারফিউ চলছে। সোমবার সকাল পর্যন্ত তা বজায় থাকার কথা।

স্বাধীনতার ৭৪ বছরের মধ্যে সবচেয়ে বড় সংকটে পড়েছে দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্র। বৈদেশিক মুদ্রার ঘাটতি থাকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য আমদানিরও ক্ষমতা হারিয়েছে দেশটি। দেশজুড়ে দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট। হাজারো মানুষ ফিলিং স্টেশনের সামনে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছে। বিদ্যুতের লোডশেডিং মাত্রা ছাড়িয়ে গেছে।

মন্তব্য করুন

Your email address will not be published.