বাজার মনিটরিংয়ে ৩৭ হাজার টাকা জরিমানা

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ মামলায় ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিমের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

রোববার (১০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের সদরঘাট, কোতোয়ালী, ডবলমুরিং, বায়েজিদ, খুলশী, পাঁচলাইশ, আকবরশাহ, পাহাড়তলী ও হালিশহর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমিন সরকার ও আবদুল্লাহ আল মামুন নগরের সদরঘাট, কোতোয়ালী, ডবলমুরিং, বায়েজিদ, খুলশী, পাঁচলাইশ, আকবরশাহ, পাহাড়তলী ও হালিশহর এলাকার বাজার মনিটরিং করেন। বাজার মনিটরিংকালে মূল্যতালিকা প্রদর্শন না করায় এবং ধার্য্যকৃত মূল্যের বেশি বিক্রি করায় ৭টি মামলায় ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, বাজার মনিটরিং টিমের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৭ মামলায় ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.