ঈদগাঁওতে ইফতার সামগ্রী বিতরন করলেন পোকখালীর আজিজুল হক রুবেল

ঈদগাঁও প্রতিনিধি:
কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার পোকখালীতে দুই শতাধিক নারী পুরুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করলেন আজিজুল হক রুবেল। ১১ই এপ্রিল সকালে ইউনিয়নের পূর্ব পোকখালী চরাকাচা নামক স্থানে আন নূর আজিজিয়া মাদ্রাসা ও হেফজখানার মাঠে নিজের ইউনিয়ন পোকখালীসহ বিভিন্ন এলাকার দুই শত নরনারী দের মাঝে ইফতার সামগ্রীর ফুট প্যাক বিতরন করে চমক সৃষ্টি করল অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, উপজেলার আগামী দিনের কর্ণধার আজিজুল হক রুবেল। এই ফুট প্যাকে তৈল, চনা,মুড়ি, খেজুর, সেমাই, চিনিসহ ইফতার সামগ্রী পেয়ে খুশিতে উৎফুল্ল হন লোকজন। দু:সময়েই নারী পুরুষের পাশে অবস্থান করায় উপস্থিত লোকজন তাঁর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, চলতি রমজানে দ্বিতীয় দফায় তিনি এই ইফতার সামগ্রী বিতরন করেন অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে
মন্তব্য করুন

Your email address will not be published.