সৈয়দ আককাস উদদীন
চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী এবং সন্দ্বীপে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদে রদবদল হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার খোন্দকার জহিরুল ইসলাম সাক্ষরিত এ প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
চাঁদপুর হাজিগঞ্জ উপজেলার ইউএনও বৈশাখী বড়ুয়াকে সাতকানিয়ায় বদলি করা হয়েছে।
কিন্তু বদলীর ৫ঘন্টার ব্যবধানে পূর্ববর্তী আদেশকে আবার বাতিল করে বৈশাখী বড়ুয়াকে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার গন্য করে আদেশ দেয়া হলে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার পদে আব্দুস সালাম চৌধুরী বহাল থাকেন।
অন্যদিকে হাজীগঞ্জের ইউএনও বৈশাখী বড়ুয়ার স্থলাভিষিক্ত হয়েছেন বাঁশখালীর ইউএনও মোমেনা আক্তার। এছাড়া বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পদায়নের জন্য সংযুক্ত থাকা সাইফুজ্জামান চৌধুরীকে বাঁশখালী এবং নাজমুন নাহারকে বোয়ালখালী উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।