চারুলতা বিদ্যাপীঠের শিক্ষার্থীরা পেল নতুন জামা 

ঈদ উপলক্ষে চারুলতা বিদ্যাপীঠের শিক্ষার্থীদের নতুন জামা দিয়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ২১ ব্যাচ।

বুধবার (২৭ এপ্রিল) দুপুরে নগরের দুই নম্বর গেট তুলাতলী এলাকায় বিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীর হাতে চমেক ২১’ ব্যাচের সদস্যরা এসব ঈদবস্ত্র তুলে দেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের গাইনি ও অবস বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. সাহানারা চৌধুরী, নিওনেটোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. বাসনা মুহুরী, কমিউনিটি মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. সাইদ মাহামুদ, কার্ডিয়াক এনেসথেসিয়া বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. মামুনুর রহমান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন চারুলতার সভাপতি মো. ইসমাইল চৌধুরী ও সহ-সভাপতি লাবিবা ইসলাম।

মন্তব্য করুন

Your email address will not be published.