আজ সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির ইফতার মাহফিল

আজ ২৮ এপ্রিল রোজ বৃহস্পতিবার পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয় পার্টি সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে পেশাজীবীদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান দয়াল কুমার বড়ূয়া। এছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. শামসুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব মেজর (অবঃ) সিকদার আনিসুর রহমান ও মেজর (অবঃ) শিবলী মোহাম্মদ সাদেক।

সভাপতিত্ব করবেন জাতীয় পার্টি সিলেট মহানগরীর সভাপতি এডভোকেট এম.এ সালেহ চৌধুরী। এতে সবাইকে উপস্থিত থাকার জন্য জেলা সভাপতি এডভোকেট কবির আহমদ অনুরোধ জানিয়েছেন। উক্ত অনুষ্ঠানে আপনার বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে সংবাদ সংগ্রহ/সম্প্রচারের জন্য আপনার প্রতিষ্ঠানের একজন রিপোর্টার ও একজন ক্যামেরাপার্সন পাঠানোর অনুরোধ জানাচ্ছি। আপনার উপস্থিতি একান্তভাবে কামনা করছি। স্থান-সিলেট জেলা আইনজীবী সমিতি বার হল নং-০২, তাং-২৮/০৪/২০২২, সময়-বিকাল ৫ ঘটিকা।

মন্তব্য করুন

Your email address will not be published.