শনিবার (১৪ মে) দুপুর দেড়টার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিলার নাম আয়েশা বেগম (৫৫)। তিনি উপজেলার ঢেমশা ইউনিয়নের দক্ষিণ ঢেমশা এলাকার আহমদ হোসেনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে উপজেলার চারা বটতল এলাকায় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে আয়েশা বেগমকে ধাক্কা দেয়।
দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক মো. বাবুল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।