সাগরিকায় বাসের ধাক্কায় ১৩ পুলিশ আহত  

চট্টগ্রামের নগরের সাগরিকায় সিটি সার্ভিস বাসের সঙ্গে শিল্প পুলিশের গাড়ির সংঘর্ষে ১৩ পুলিশ আহত হয়েছে।

শনিবার (২১ মে) সকাল পৌনে ৯টার দিকে সাগরিকা মোড়ে এ ঘটনাটি ঘটে।

আহতরা হলেন— শামীম হোসেন(২২), রিমি (২২), জসিম (২৩), মানিক(২৪), সজিব (২১), সালাউদ্দিন (২২), সৈকত (২২), মাহাবুল (২৬), জসিম (২৩), জান্নাত(২২), রুম্পা (২১), উইনপ্রু (২২) ও মাসুদ (২৩)।

পুলিশ জানায়, সকাল পৌনে ৯টার দিকে শিল্প পুলিশের গাড়িটি খুলশী থানার দিকে যাওয়ার পথে পাশ থেকে দ্রুতগামী ৮ নম্বর বাস সজোরে ধাক্কা দিলে ১৩ জন পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়।

পাহাড়তলী থানার এস আই ত্রিরতন বড়ুয়া সিভয়েসকে বলেন, সকাল ৮টা ৪৫ মিনিটে দ্রুতগামী ৮ নম্বর সিটি বাস ও শিল্প পুলিশের গাড়ির সংঘর্ষে ১৩ পুলিশ সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাসটি জব্দ করা গেলেও চালক পালিয়ে যায়।

মন্তব্য করুন

Your email address will not be published.