ঈদগাঁও প্রতিনিধি:
কক্সবাজারের নবঘোষিত ঈদগাঁওতে ভ্রাম্যমান ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। পরিবার- পরিজনসহ আত্বীয়-স্বজনদের সাথে প্রতিবন্ধিরা এসে চিকিৎসা করতে পেরে খুশিতে উৎফুল্ল হয়ে পড়েন তারা। জানা যায়, প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্র, কক্সবাজার, জাতীয় প্রতিবন্ধি উন্নয়ন ফাউন্ডেশন সমাজ কল্যান মন্ত্রনালনে অধীনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ২৩ মে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাশ্ব বর্তী সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধি শিক্ষা কার্যক্রমে এই ক্যাম্পেইনে ডাক্তার সাইদুজ্জামান মজুমদারের তত্তাবধানে অন্যদের মাঝে অংশ নেন-অফিসের দায়িত্বশীল মো: আমিনুল ইসলাম,মাসুদ আলম। সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন- অফিস সহ কারী শ্যামল কান্তি পাল। ক্যাম্পেইনে ঈদগাঁও ইউনিয়নসহ বৃহত্তর এলাকা থেকে ২২ জন প্রতিবন্ধি রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদান করা হয় বলে জানান এ চিকিৎসক। ক্যাম্পে চার ধরনের চিকিৎসা সেবা দেওয়া হয়। একইদিন দুপুর একটায় ভ্রাম্যমান ফ্রি ফিজিও থেরাপি ক্যাস্পেইন পরিদর্শন করেছেন- ঈদগাঁও প্রেসক্লাবের অর্থ সম্পাদক, উপজেলা রিপোর্টাস সোসাইটির সাবেক সভাপতি এম আবু হেনা সাগর।