ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে তানজিদা নাসরিন লিমা (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ মে) সকালে সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাঁচ পুকুরিয়া কাজির খিল গ্রামের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। লিমা ওই এলাকার হাবিবুল্লাহ হাবিবের স্ত্রী। তার বাবার বাড়ি হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে। বাবার নাম শফিউল আলম বাবুল।

লিমার পরিবার এ ঘটনাকে হত্যাকাণ্ড বলে দাবি করলেও ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত কোনও মন্তব্য করতে চায় না পুলিশ।

ফটিকছড়ি থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) ইমাম হোসেন বলেন, ঘরের ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় থাকা মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন এলে বুঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

মন্তব্য করুন

Your email address will not be published.