লোহাগাড়ায় পিকআপের চাপায় প্রাণ গেল একজনের

চট্টগ্রামের লোহাগাড়ায় পিকআপের চাপায় মো. সাইফুল ইসলাম (২২) নামে এক পানের দোকানদার নিহত হয়েছেন।

বুধবার (১ জুন) সকাল ১১টার দিকে উপজেলার চুনতি ডাকবাংলো গেইট সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল উপজেলার চুনতি আদর্শ পাড়া এলাকার বজল আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চুনতি ডাক বাংলোর সামনে সাইফুলের একটি পানের দোকান আছে। সকালে বাজার থেকে সাইকেলে রাস্তা পারাপারের সময় পিকআপটি তাকে চাপা দিলে ঘটনাস্থলে প্রাণ হারায় সাইফুল।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নুল আবেদীন জনু কোম্পানি।

দোহাজারি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাকছুদ আলম জানান, দুর্ঘটনার ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল শেষ করেছে। ঘাতক পিকআপটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.