কাপ্তাইয়ে ১৮ ফুট দৈর্ঘ্যের অজগর অবমুক্ত

রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে ১৮ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে।

বুধবার (০১ জুন) সকালে বিভাগীয় বন কর্মকর্তা ছালেহ মো. শোয়াইব খানের নির্দেশনায় এবং কাপ্তাই বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ অজগরটি অবমুক্ত করেন।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, গত মঙ্গলবার (৩১ মে) কাপ্তাইয়ের নতুনবাজার সমতাঘাট এলাকার বাসিন্দা কাশেমের বাড়িতে অজগর সাপটি দেখতে পেয়ে তারা বনবিভাগকে খবর দেয়। পরে বনবিভাগের সদস্যরা গিয়ে রাতেই ১৮ ফুট দৈর্ঘ্যের অজগরটি উদ্ধার করেন। যার ওজন প্রায় ২২ কেজি। সাপটি বুধবার সকালে কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.