বিএম ডিপোতে বিস্ফোরণে নিহত ৪১ : জেলা প্রশাসন

সীতাকুণ্ডের বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা ৪১ বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, গতকাল গণনায় ভুল ছিল।

পুলিশসহ বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে নিহত মানুষের সংখ্যা ৪১ নির্ধারণ হয়েছে।

এর আগে সোমবার (৬ জুন) দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বি. জেনারেল শামীম আহসান এক ব্রিফিংয়ে বলেন, এখন পর্যন্ত মরদেহ পাওয়া গেছে ৪১ জনের। তাই নিহতের সংখ্যা ৪১। ’

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) আনোয়ার হোসেন হাসপাতালে গণমাধ্যমকে বলেন, নিহত মানুষের সংখ্যা ৪১।

মন্তব্য করুন

Your email address will not be published.