ঈদগাঁওতে মো: হোসন মিস্ত্রির মৃত্যু, জানাযায় শোকার্ত মানুষের ঢল

ঈদগাঁও প্রতিনিধি:

কক্সবাজারের নবঘোষিত উপজেলা ঈদগাঁও ০২ নং ওয়ার্ড়ের সফল মেম্বার ও আওয়ামীলীগের সভাপতি বজলুল রশিদের পিতা মো: হোসন মিস্ত্রির জানাযায় শোকার্ত মানুষের ঢল নামে। ২৮ জুন রাত দুই দিকে ঈদগাঁও ইউনিয়ন উত্তর মাইজ পাড়াস্থ নিজ বাড়ীতে মো: হোসন মিস্ত্রি ইন্তেকাল করেন ( ইন্না…………..রাজেউন)। একদিন দুপুর ২টায় মেহেরঘোনা ইউনুছিয়া মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাযা সম্পন্ন হয়। এতে নানান শ্রেনীপেশার বিপুল সংখ্যক শোকার্ত মানুষের ঢল নামে। জানাযায় অংশ নেন-এডভোকেট আবু হেনা চৌ, সাংস্কৃতিকর্মী কাফি আনোয়ার, ঈদগাঁও উপজেলা আ,লীগ সদস্য রাশেদ উদ্দিন রিয়াদ, ঈদগাঁও ইউনিয়ন আ,লীগের সভাপতি তারেক আজীজ, সাধারন সম্পাদক রাশেদ উদ্দিন রাসেল,সাবেক চেয়ারম্যান সোহেল জাহান চৌ, জালালাবাদ আ,লীগের সম্পাদক মমতাজ, জেলা যুবলীগের নেতা জুনাইদ, ওয়ার্ড় আ,লীগ সাবেক সভাপতি ছুরুত আলম, সাধারন সম্পাদক এম আবু হেনা সাগর, ১নং ওয়ার্ড়ের সভাপতি জাফর আলম, ৭নং ওয়ার্ড়ের সাধারন সম্পাদক নুরুল হাকিম নুকি, ব্যবসায়ী সৈয়দ করিমসহ শিক্ষক,রাজনীতিবীদ এবং এলাকার নানা শ্রেনীপেশার লোকজন অংশ নেন। এলাকার প্রবীন মুরব্বীর মৃত্যুতে পরিবার পরি জনের প্রতি গভীর শোকসহ সমবেদনা জানান, ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ, মধ্যম মাইজ পাড়া একতা পরিষদ ও ঈদগাঁও ঐক্য পরিবার নেতৃবৃন্দরা।

মন্তব্য করুন

Your email address will not be published.