সাতকানিয়ার মানুষদের নিরাপত্তা দিতে যার চোখে নেই মোটেও ঘুম-তাহার জন্মদিন আজ

 

সৈয়দ আককাস উদদীন

 

চট্টগ্রামের সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোঃআব্দুল হান্নান সাতকানিয়া থানায় যোগদান করার পর থেকেই পাল্টে গেলো অত্র জনপদের চিত্র।

 

প্রতিটি ইউনিয়নের প্রত্যন্ত এলাকার বড় থেকে ছোট যে কোন খুঁটিনাটি সমস্যা পরিদর্শনে ছুটে  যান সাতকানিয়ার ওসি তারেক হান্নান।

 

সাতকানিয়া থানায় বিভিন্ন  বিপদে পড়ে যাওয়া লোকজন এবং সরকারি সেবা নিতে আসা লোকজন গণমাধ্যমকে বলেন-ওসির মানবিকতায় আর ওসির মিষ্টি সুলভ ভাষায় অর্ধেক কমে যায় আমাদের সমস্যা।

 

তিনি এখন শুধু সাতকানিয়া পুলিশ প্রশাসনের ওসি নয়-আমাদের মনে হচ্ছে পুরো সাতকানিয়ার প্রতিটি পরিবারের সদস্য।

 

সেবাপ্রার্থীরা যে কেউ অনায়াসে ওসির রুমে ঢুকে যেতে পারেন এবং বলতে পারেন সমস্যার কথা।

শুধু এখানেই শেষ নয়-প্রতি রাতেই ছুটে যান সাতকানিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্তে, কোন দূর্ঘটনা বা অনিয়ম দেখলেই মাঝপথে থেমে যায় ওসিকে বহনকারী সাদা জীপ গাড়ি।

তাই সাতকানিয়ার জনসাধারণের মুখে এখন একটিই কথা -ওসি তারেক হান্নান যেহেতু গভীর রাতে রাস্তায় জেগে আছেন, সেহেতু আমরা দরজা খোলা রেখেই ঘুমাতে পারি।

 

মূলত বিভিন্ন সেবামূলক কাজকে সহজ থেকে সহজতর করার মধ্য দিয়েই ওসি গণমানুষের বন্ধুতে পরিণত হলো।

 

সাতকানিয়া থানায়  লোকজন কষ্ট নিয়ে দুঃখ দূর্দশা হতাশাগ্রস্ত ভাব নিয়ে প্রবেশ করেও ওসির সাথে কথা বলে তারা বেরুচ্ছেন হাসি মুখে।

 

এটাই একজন থানার ওসির আলাদা বৈশিষ্ট্য এবং নজরকাঁড়া কৌশলে মুগ্ধ করে শান্তির চাঁদরে আগলে রেখেছেন গোটা সাতকানিয়াবাসীকে।

 

আজ ১ই জুলাই সেই মানবিক-আন্তরিক,স্পষ্টভাষী ওসি তারেক হান্নানের জন্মদিনে সাতকানিয়ার আপামর জনসাধারণের পক্ষে দৈনিক চট্টগ্রাম সংবাদ পরিবার শুভেচ্ছা জানিয়েছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.