সড়কে চলাচলে বাঁধা -সেখানেই সাতকানিয়ার এসিল্যান্ডের এ্যাকশন

সাতকানিয়া পৌরসভা

 

 

সৈয়দ আককাস উদদীন 

সাতকানিয়া পৌরসভা এলাকায় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আরসিসি পিলার ঢালাই করে ওয়াল নির্মাণের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে এক ব্যক্তিকে।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (৫ জুলাই) বিকালে পৌরসভার পশ্চিম ঢেমশা ৫ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) মং চিংনু মারমা।

এ সময় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আরসিসি পিলার ঢালাই করে ওয়াল নির্মাণ করায় স্থানীয় বাসিন্দা মো. জাকারিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে সড়কের উপর ঢালায় করা পিলার ভেঙে দেওয়া হয়। অভিযানে পুলিশ ও র‍্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

সাতকানিয়া সহকারী কমিশনার (ভূমি) মং চিংনু মারমা বলেন, পৌর এলাকায় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আরসিসি পিলার ঢালাই করে ওয়াল নির্মাণের চেষ্টা করায় জাকারিয়া নামের একব্যক্তিকে জরিমানা করা হয়েছে। এ সময় ঢালায় করা আরসিসি পিলার ভেঙ্গে দেওয়া হয়।

 

মন্তব্য করুন

Your email address will not be published.