ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ সম্মেলনে সভাপতি পদে রাজনীতিবীদ সেলিম বাবুলই ফ্যাক্টর

ঈদগাঁও প্রতিনিধি:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন ও কাউন্সিলে পরিচ্ছন্ন রাজনীতিবীদ ও ক্লিন ইমেজের সেলিম বাবুলই সভাপতি পদে ফ্যাক্টরে পরিণত হয়ে পড়েন। তিনি ইউনিয়নের প্রত্যান্ত গ্রামাঞ্চলে পুরাতন কাউন্সিলার সাথে যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন। তৎকালীন উত্তর থানা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক,কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য, ঈদগাঁও ফরিদ আহমদ কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান নবঘোষিত ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগের সদস্য সেলিম বাবুল হরদম প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাঁর নেতৃত্ব নিয়ে ইউনিয়নে তৃণমূলের মাঝে আশার আলো দেখা দিয়েছে। তিনি ইউনিয়ন আ’লীগের কাউন্সিলে চমক দেখাতে কাউন্সিলার সাথে বৈঠকসহ হরেক রকম কৌশল নিয়ে এগিয়ে রয়েছেন। এমনকি তার ইউনিয়নের সমর্থকদের মাঝেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এছাড়া সাথে রয়েছে দলীয় নেতাকর্মী, আত্মীয়-স্বজন ছাড়াও শুভাকাঙীরা। তিনি তৃণমূলের সমর্থন ও সর্ব পেশা-শ্রেণির মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। তিনি সৎ ও যোগ্য প্রার্থী তাই। সবকিছু বিবেচনা করলে ইউনিয়ন আ’লীগের সভাপতি পদে সেলিম এখন ফ্যাক্টর! এমনটাই মন্তব্য তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের। দলের দু:সময়ের কান্ডারী সেলিম বাবুলকে সভাপতি করা হলে এলাকার জনপদের উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন মানুষরা। যার কারণে তাঁর নাম এখন তৃণমুল নেতাকর্মীদের মুখে মুখে। জানা গেছে, আওয়ামীলীগের প্রতিটি সভা সমাবেশে তিনি তৃণমূল নেতাকর্মীদের আঁকড়ে ধরে দখল করে নিয়েছেন দলীয় নেতাকর্মীদের হৃদয়ে স্থান। বিগত সময়েও মাঠে ঘাটে তার পদচারনা ছিল লক্ষনীয়। কাউন্সিলার ভালবাসা আর সমর্থন নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন। একদম তৃণমুল আর মাটির মানুষের কাছাকাছি যাওয়ার স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন এ যোগ্য নেতা। অত্যন্ত সৎ, অমায়িক, রাজনীতিক, পরিচিত মুখ ও যোগ্যতার সাথে বেড়ে উঠা এ নেতা ইউনিয়নের সর্ব শ্রেণির মানুষের ভালবাসা নিয়ে এবার লড়তে চান সভাপতি পদে। রাজনীতির পাশাপাশি নানা সামাজিক সংগঠনে নেতৃত্বের মাধ্যমে সমাজকে বদলে দেয়ার অঙ্গিকারে সর্বদা তিনি প্রস্তুত। সম্মেলনের তারিখ ঘোষনা না হলেও ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের সাথে কৌশলাদি নিয়ে ব্যস্তমুখর সময় পার করছেন এ নেতা। রোদ বৃষ্টিকে উপেক্ষা করে পুরনো কাউন্সিলার দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন তিনি।

মন্তব্য করুন

Your email address will not be published.