ঈদগাঁও উপজেলা মটর মালিক সমিতি ঐক্য পরিষদ গঠিত

ঈদগাঁও প্রতিনিধি:

ঈদগাঁও উপজেলায় মটর মালিক সমিতি ঐক্য পরিষদের পূর্বের আহবায়ক কমিটি বিলুপ্ত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে নানা শ্রমিক সংগঠনের সভাপতি ও সম্পাদকের সম্মতিক্রমে শ্রমিক সমাজের প্রিয়মুখ সেলিম আকবরকে সভাপতি ও শ্রমিকলীগ নেতা মেম্বার আবু বক্কর ছিদ্দিক বান্ডিকে সাধারন সম্পাদক করা হয়। ২৫ জুলাই কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ মাইক্রো মালিক সমিতির কার্যালয়ে রাতে কমিটি গঠন উপলক্ষে শ্রমিক নেতা সেলিম আকবরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান নুরুল হক, মোক্তার আহমেদ, হোসাইন আলী, নুরুল আজিম। এসময় সকলের সম্মতিক্রমেই কমিটিতে কার্যকরী সভাপতি করা হয় সাবেক চেয়ারম্যান নুরুল হককে। সিনিয়র সহ সভাপতি মনোনীত করা হয় মোক্তার আহমদকে। সহ সভাপতি হোসাইন আলী, বাবুল ভেক্কা, নুরুল আজিম, আবু তাহের আবুকে। সহ সাধারণ সম্পাদকো মনোনীত করা হয় শফিউল আলম তাজ ও নুরুল হাকিম নুকিকে। সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয় মোঃ আলমগীরকে৷ কোষাধ্যক্ষ আলী হোসেন চাঁদ কে,লাইন সম্পাদক মোজাহের মিয়া বাচ্চু, প্রচার সম্পাদক মোজাফফর আহমদ। সম্মানিত সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে আবু তাহের মুন্না, নুরুল হাকিম, সুলতান আহমদ,বেলাল উদ্দীন, সিরাজ আকবর, নুরুল আমিন। সভা শেষে মটর মালিক সমিতির সদস্যরা স্ব স্ব লাইনের গাড়ী নিয়ন্ত্রণ, যানজট মুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। যানজট মুক্ত স্টেশন উপহার দিতে সবার সহযোগিতা কামনা করেন নতুন কমিটির নেতৃবৃন্দরা।

মন্তব্য করুন

Your email address will not be published.