ফের করোনা আক্রান্ত জো বাইডেন

sharethis sharing button

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে ফের করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। শনিবার (৩০ জুলাই) হোয়াইট হাউজের চিকিৎসক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। সুস্থ হওয়ার তিন দিনের মাথায় ফের করোনায় আক্রান্ত হলেন বাইডেন।

বাইডেনের চিকিৎসক ডা. কেভিন ও’কনর বলেছেন, প্রেসিডেন্ট হোয়াইট হাউজে আইসোলেশনে রয়েছেন। তবে তিনি কোনো লক্ষণ অনুভব করছেন না। তিনি তার দাফতরিক কাজ চালিয়ে যাচ্ছেন।

এর আগে, গত ২১ জুলাই তার শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়েছিল। গত বুধবার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এলেও শনিবার অপর পরীক্ষায় পজিটিভ এসেছে

৭৯ বছর বয়সী জো বাইডেন করোনাভাইরাস ভ্যাকসিনের পূর্ণ ডোজ এবং পরে দু’টি বুস্টার ডোজও নিয়েছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.