মিরসরাইয়ে আগুনে পুড়ে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুনে পুড়ে লামিয়া আক্তার (৬ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার ইছাখালী এলাকার মোহাম্মদ রাজিবের মেয়ে। এ সময় তাদের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

শুক্রবার (৫ আগস্ট) দুপুর ১.৩০টায় ইছাখালীর গোলবক্স মুহুরী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইছাখালী ইউনিয়নের মেম্বার মীর হোসেন। তিনি জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে আজিজুল হকের ঘর পুড়ে যায়। এ সময় তার এক নাতনী দগ্ধ হয়ে মারা গেছে। আনুমানিক ২৫ লাখ টাকা ক্ষতি হয়েছে তার, প্রায় নিঃস্ব হয়ে গেছে বলা যায়।

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।

মন্তব্য করুন

Your email address will not be published.