খাগড়াছড়ি ট্রাক-মিনিট্রাক মালিক গ্রুপের নির্বাচন: সভাপতি জসিম, সম্পাদক আকতার

 খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি পার্বত্য জেলা ট্রাক-মিনিট্রাক মালিক গ্রুপের নির্বাচন ২০২২ এর কার্যকরী পরিষদের নির্বাচনে সভাপতি পদে হাজী মোহাম্মদ জসিম ও সাধারন সম্পাদক আকতার হোসেন জয় লাভ করেছে। বোরবার (৭ আগষ্ট) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলা ভোট গ্রহণ করে গণনা শেষে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান কেএম ইসমাইল হোসেন এ ফলাফল ঘোষনা দেন। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে ভোটার সংখ্যা ১০৬ জন হলেও ১ ভোটার মৃত্যু ও ২ জন ভোটার দেশের বাহিরে থাকায় ১০৩ জন ভোটার ব্যালেটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে ভোট গণনা শেষে ফলাফলে দেখা যায়, ৬৪ ভোটে হাজী মোহাম্মদ জসিম সভাপতি, ৫৭ ভোটে মো: আকতার হোসেন সাধারন সম্পাদক ও ৬৯ ভোটে সাংগঠনিক সম্পাদক পদে আবুল কালাম ভূঁইয়া নির্বাচিত হন। এছাড়াও ৪৫ ভোটে সহ-সভাপতি আলী আহম্মদ,যুগ্ম সম্পাদক পদে দুইজন প্রার্থী একই সংখ্যাক ভোট পাওয়ায় লটারীতে ৩৪ ভোটে সিরাজুল ইসলাম নির্বাচিত হয়। কোষাদক্ষ পদে ৭৪ ভোটে হাবিবুর রহমান খাঁন, ৫৭ ভোটে মীর নুর রহমান মিলন দপ্তর সম্পাদক, লাইন নিয়ন্ত্রক পদে ৬১ ভোট পেয়ে কামাল উদ্দিন (১ম) ৫১ ভোটে কৃষ্ণ কুমার দে (২য়) নির্বাচিত হন। এছাড়াও কার্যকরী সদস্য পদে রবিউল ইসলাম রিপন ৫৩ ভোটে (১ম) ও ৩৩ ভোটে টিপু সুলতান (২য়) সদস্য পদে জয় লাভ করে।

মন্তব্য করুন

Your email address will not be published.