মহেশখালী প্রতিনিধি: মহেশখালী পৌর আওয়ামী লীগের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খতমে কুরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য, মহেশখালী পৌর আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহেশখালী পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলার এম. রফিকুল ইসলামের সঞ্চালনায়, উপজেলা আওয়ামী লীগের কার্যালয় মাঠে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠ এর এর মধ্যেদিয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কক্সবাজার-২,(মহেশখালী-কুতুবদিয়া) আসনের এম পি আলহাজ্ব আশেক উল্লাহ রফিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কক্সবাজার জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ডা.নুরুল আমিন, সিনিয়র সহ-সভাপতি এম.আজিজুর রহমান বিএ, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফরিদুল আলম, সহ-সভাপতি মংফ্রু, যুগ্ন-সাধারণ সম্পাদক মাস্টার রুহুল আমিন,ব্জ্র গোপাল ঘোষ, বীর মুক্তিযোদ্ধা সালেহ আহমেদ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নুরুল হুদা, ধর্ম বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন এলাহী, উপজেলা আওয়ামী লীগের সদস্য শামসুল আলম, নুর মোহাম্মদ, শান্তি লাল নন্দী, ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু, কুতুবজোম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম রবি, মহেশখালী উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব সাজেদুল করিম। কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলার সিনিয়র যুগ্ন- আহ্বায়ক, এডভোকেট শেখ কামাল, মুহাম্মদ সেলিম, পৌর যুবলীগের আহ্বায়ক মুহাম্মদ মামুন, জেলা শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মুহাম্মদ সরওয়ার আলম। এতে আরও উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা ও পৌর আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ। খতমে কোরআন ও দোয়া মাহফিলে উপস্থিত সকলেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। সেই সাথে ১৫ আগস্টের নেক্কারজনক হত্যাকান্ডে নিহত সকল শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনা সহ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে মহেশখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মকছুদ মিয়ার নিজস্ব অর্থায়নে ছিন্নমূল অসহায় পাঁচ হাজার মানুষের হাতে খাবার তুলে দেন- (মহেশখালী-কুতুবদিয়া) আসনের এম পি আলহাজ্ব আশেক উল্লাহ রফিক ও মহেশখালী পৌর আওমী লীগের সভাপতি মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া। পরে দুপুর ২টায় পৌরসভার ঘোনাপাড়াস্থ অহনা কনভেনশন হলে এক হাজার দলীয় নেতাকর্মী ও গণমাধ্যম কর্মী এবং আমন্ত্রিত অতিথি সহ অন্তত একহাজার মানুষের জন্য খাবারের ব্যাবস্থা করেন- মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া।