চবির ভর্তি পরীক্ষা, প্রথমদিন অনুপস্থিত ২১ হাজার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের এ-ইউনিটের ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ছিল ২০ হাজার ৯৬৭ শিক্ষার্থী। যা শতকরা ৩৮ দশমিক ৭৯ শতাংশ।

মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন এ-ইউনিটের জয়েন্ট কো-অর্ডিনেটর ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ মোস্তফা।

ভর্তি পরীক্ষার প্রথমদিন দুই শিফটে অনুষ্ঠিত হয় এ-ইউনিটের পরীক্ষা। সকালের শিফটে ২৭ হাজার ৫৩ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১৭ হাজার ৬৫০ জন। বিকেলের শিফটে ২৭ হাজার ৫৩ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১৫ হাজার ৪৯৯ জন। সর্বমোট ৫৪ হাজার ১০৬ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৩৩ হাজার ১৩৯ জন। শতকরা উপস্থিতির হার ৬১ দশমিক ২১ শতাংশ।

মন্তব্য করুন

Your email address will not be published.