ট্রাকচাপায় প্রাণ গেলে বাইক আরোহীর

পটিয়ার শান্তিরহাটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম নিহত হয়েছেন। তিনি বোয়ালখালী উপজেলার কধুরখীল গ্রামের ছিদ্দিক আহমেদের ছেলে।

বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘পটিয়ার শান্তিরহাট এলাকায় বাইক থেকে সাইফুল ইসলাম নামে এক যুবক ছিটকে পড়ে যায়। এ সময় কক্সবাজারমুখী ট্রাকের চাপায় তিনি নিহত হন। ট্রাকটি আটক করা হয়েছে।’

মন্তব্য করুন

Your email address will not be published.