ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।
প্রেস উইং থেকে বলা হয়, আজ শুক্রবার, আগামীকাল শনিবার ও পরশু রোববার দেশে তিন দিন রাষ্ট্রীয় শোক পালন করা হবে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর মারা যান ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। কয়েক মাস আগেই তাঁর সিংহাসনে আরোহণের ৭০ বছর উদযাপন করা হয়েছিল। যুক্তরাজ্যে তিনিই সবচেয়ে বেশি সময় সিংহাসনে আরোহণ করেছেন। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন রানি। তাঁর হাঁটাচলা ও দাঁড়িয়ে থাকতে সমস্যা হচ্ছিল।