এডিস মশার বংশ বিস্তারে উপযোগী পরিবেশ পাওয়ায় সাত ভবন মালিককে ২২ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
সোমবার নগরের মেহেদীবাগ, চট্টেশ্বরী রোড, উত্তর পাহাড়তলী জালালাবাদ হাউজিং ও পাহাড়তলী রেলওয়ে হাউজিং এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এবং স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটরা সহায়তা করেন।