এম এ মান্নান এর সমাধিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা
আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সাবেক সদস্য, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মরহুম জননেতা এম এ মান্নানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রয়াত নেতার কবরে পুষ্পমাল্য অর্পণ ও বিশেষ দোয়ার আয়োজন করেন মহানগর স্বেচ্ছাসেবক লীগ।
উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবু, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সহ সভাপতি সুজিত দাশ, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, আজাদ খান অভি, মিনহাজুল আবেদিন চৌধুরী সায়েম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মাসুদ খানসহ নগরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।