সাতকানিয়ায়-সকালের সময়ে সংবাদ প্রকাশের জের:দোষীদের বিরুদ্ধে ৪৮ ঘন্টার ভেতরেই মামলা

মাদার্শার বন-কর্মকর্তা মামুনমিয়াও শফিকের এ্যাকশন

 

সাতকানিয়া প্রতিনিধি 

সাতকানিয়ায়-দেশের শীর্ষস্থানীয় পত্রিকা দৈনিক সকালের সময়ে সংবাদ প্রকাশের জেরে পাহাড়ও সেগুন গাছ কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে ৪৮ ঘন্টার ভেতরেই মামলা দিল উপজেলার মাদার্শা রেন্জ অফিস।

সোমবার (১০ই অক্টোবর) দুপুরে গনমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন মাদার্শা রেন্জ অফিস।

এদিকে-দৈনিক সকালের সময়ের অনলাইন ভার্সনে অনুসন্ধানী সংবাদ পরিবেশনের মাধ্যমে চূড়ামনির স্থানীয় পাহাড় খেকো নাজিম,  গাছ জসিম, গাছ মহিউদদীনসহ  জড়িতদের নাম ওঠে আসলে আরো ব্যাপক তদন্ত করে প্রকৃত অপরাধীদের  বিরুদ্ধে মামলা দিয়েছে বলে নিশ্চিত করেন এওচিয়ার চূড়ামনির বিট অফিসার শফিক।

এওচিয়ার চূড়ামনির বিট অফিসার শফিক আরো বলেন-সরকারি গাছও পাহাড় খেকোদের বিরুদ্ধে আমি এবং আমার সিনিয়র স্যার রেন্জ অফিসার মামুন মিয়া স্যার কখনো আপোষ করিনা।

তবুও একটি কু-চক্রীমহল আমাদের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমাদের বিরুদ্ধে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে থাকেন,আমি সাংবাদিকদের অনুরোধ জানাব-আপনারা আমাদের বিরুদ্ধে কিছু শুনলে সেটা ব্যাপক তদন্ত করেই ব্যবস্থা নিবেন।

তিনি আরো বলেন-দৈনিক সকালের সময় যে অনুসন্ধানী রিপোর্ট করেছে তা আমাদের জন্য ভালো সেটা পাওয়ার পরই আমরা মামলা করেছি তদন্তপূর্বক সংশ্লীষ্ঠদের বিরুদ্ধে। তবে দৈনিক সকালের সময়ের সংবাদে আমাদের বিরুদ্ধে কিছুটা মিথ্যা তথ্য আনা হয়েছে যা আসলে সঠিক নয়।

এদিকে চূড়ামনির একাধিক স্থানীয়রা নাম প্রকাশ না করার শর্তে বলেন-শফিল সাহেব আসলেই ভাল মানুষ,তিনিই একমাত্র ব্যক্তি যিনি কাটা গাছ উদ্ধার করে চমক সৃষ্টি করেছেন এবং অন্যায়কারীর পক্ষে কখনো আপোষ করেননা।

মন্তব্য করুন

Your email address will not be published.