স্বজনপ্রীতিকে প্রাধান্য না দিয়ে সবাইকে সাথে নিয়ে উন্নয়নে অংশ নিব -মতবিনিময়ে মনির আহমদ

 

সাতকানিয়া প্রতিনিধি 

আসন্ন চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে সাতকানিয়া উপজেলা (আসন -১৪)হতে সদস্য পদে লড়তে যাচ্ছেন সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের সাবেক সফল সভাপতি মনির আহমদ।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে মনির আহদম সাতকানিয়ার জনপদে কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

১০ই অক্টোবর (সোমবার) বিকালে সাতকানিয়ার একটি রেষ্টুরেন্টে তিনি(মনির আহমদ)এই মতবিনিময় সভার আয়োজন করেন।
উক্ত মতবিনিময় সভায় লিখিত বক্তব্যে প্রার্থী মনির আহমদ বলেন-আমি যদি নির্বাচিত হই তাহলে আমি স্বজনপ্রীতির বাইরে গিয়ে সাতকানিয়া লোহাগাড়ার সাংসদ প্রফেসর আবু রেজা মু:নেজামুদদীন নদভীও চট্টগ্রাম ১৪ আসনের সাংসদ মুক্তিযোদ্ধা নজরুল ইসলামও সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপিকে সাথে নিয়ে জনগনের সাথে সমন্বয় করেই কাজ করব ইনশাআল্লাহ।

 

 

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দ:জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সফল সভাপতিও সাতকানিয়া পৌরসভার মেয়র এবং বিশিষ্ট কবি মো:জোবায়ের বলেন-মনির একজন উজ্জলও উদীয়মান ছেলে।

 

 

তারমত একজন উদীয়মান মনির যে বাংলাদেশের ১নাম্বার জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হচ্ছে সেটাই আসলে আমাদের জন্য মঙ্গলজনক।

তার অতীত ইতিহাস আপনারা ঘাঁটলে দেখবেন আসলে তিনি পরিচ্ছন্ন একজন ভালোও নির্লোভ ছেলে।

 

আপনারা জনগনের কাছে মনিরের আজকের এই আয়োজনের যে বার্তা তা একটু পৌঁছে দিবেন।

এই সময় উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক নাছির উদদীন মিন্টু,আরেক সাবেক ছাত্রনেতাও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাফর আলম,সাতকানিয়া উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক হারেজ মোহাম্মদ,পৌরসভার যুবলীগের সভাপতি আনিস,সাধারণ সম্পাদকও সাংবাদিক জাবেদ ইকবাল,সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম।

 

সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম সুমন,ও সাধারণ সম্পাদক নবাব মিয়া রকিবসহ সাতকানিয়া উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.