এওচিয়ায় পূর্ববিরোধের জেরে হামলা আহত-১

 

সাতকানিয়া প্রতিনিধি

সাতকানিয়ার এওচিয়ার ৬নং ওয়ার্ডে জমিজমা নিয়ে পূর্ববিরোধের জেরে একজনকে কুপিয়ে আহত করার অভিযোগ ওঠেছে।

 

আহত মো:জসীম উদদীন (৪৮)এওচিয়ার ৬নং ওয়ার্ডের বুজপাড়ার মৃত কালামিয়ার ছেলে।

২১শে অক্টোবর(শুক্রবার) সকাল ১১টায় এওচিয়ার ৬নং ওয়ার্ডের বুঝপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

আহত জসিমের ছোট ভাই এওচিয়ার যুবলীগনেতা নেজাম উদদীন সোহেল বলেন- আমাদের পাড়ার মৃত স্বাছি মিয়ার ছেলে মো:ইসহাকও কামাল এবং ইসহাকের ছেলে শাকিলদের সাথে বাড়িভিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসলে, আজ শুক্রবার শাহআলম মেম্বার,সেলিম মেম্বার,নুরু মেম্বারদের সমন্বয়ে জায়গা পরিমাপের সিদ্ধান্ত হয়।

জায়গার পরিমাপও চলছিল মাঝখানে ইসহাকের ভাগিনা রায়হান,শাকিলও কামাল মিলে পূর্বপরিকল্পিত ভাবে আমার ভাই জসিমকে ধারালো দা দিয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেন।
পরে আমিসহ স্থানীয়দের সহযোগিতায় জসিমে সাতকানিয়া উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে তাকে (আহত জসিমের মাথায়)৮সেলাই করা হয়।

পরে আমার ভাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন সাতকানিয়া সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স।

এদিকে স্থানীয় ইউপি সদস্য মো:সেলিম বলেন-জসিমকে অতর্কিত হামলা করেছেন ইসহাক,কামাল,শাকিল,রায়হানরা।

আমিসহ আরো স্থানীয় দুইজন ইউপি সদস্য উপস্থিত ছিলেন।

এদিকে ঘটনার বিষয়ে সাতকানিয়া থানার ওসি তারেক হান্নান বলেন-হ্যাঁ ঘটনার বিষয়ে দুজন আটক হয়েছে বাকিদেরও গ্রেফতার করার জোর চেষ্টা চালাচ্ছি।

 

এই ঘটনায় মামলা হচ্ছে।

 

 

মন্তব্য করুন

Your email address will not be published.