সাতকানিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ২৪ নং কাঞ্চনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ ইরফান চৌধুরী।
১৯ নভেম্বর শনিবার ২৪নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ সদস্যের নবগঠিত কমিটির অনুমোদন দেন সাতকানিয়া উপজেলা শিক্ষা কমিটি।
অনুমোদিত ১১ সদস্যের কমিটিতে ১ম বারের মতো সভাপতি নির্বাচিত হন মোঃ ইরফান চৌধুরী। এছাড়াও সহ-সভাপতি পদে রেহানা আক্তার ও সদস্য সচিব পদে শাহ মোহাম্মদ এমরানকে নির্বাচিত করে বাকি আরো ৮জনকে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত সভাপতি মোঃ ইরফান চৌধুরী বলেন, আমাদের কাঞ্চনার ২৪ নং কাঞ্চনা সরকারি প্রাথমিক বিদ্যালয় (চৌধুরী স্কুল) একটি শতবছরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। বহু দেশ বরন্য শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী ও রাজনীতিবিদের স্মৃতিবিজড়িত প্রথম বিদ্যাপীঠ এটি এবং আমি নিজেও এই স্কুলের একজন প্রাক্তন শিক্ষার্থী। সুতরাং দায়িত্ব নিয়েই আমি এই স্কুলের শিক্ষার মানোন্নয়ন ও ঐতিহ্য রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করে তা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ্।
স্কুল পরিচালনার ক্ষেত্রে কি কি পরিকল্পনা নিয়েছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইতিমধ্যেই আমার কিছু পরিকল্পনা রয়েছেঃ- ১-বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি, কাঠামোগত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা। ২-অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও ঐতিহ্য রক্ষায় সকল অবিভাবকদের সম্পৃক্তকরণ। ৩- অত্র বিদ্যালয়ের পাঠদানের প্রক্রিয়াকে জাতীয় কারিকুলামের সাথে সম্পৃক্ত রেখে, দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গুলোর আদলে সাজাতে চাই। ৪- পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতি চর্চায়ও অত্র বিদ্যালয়ের সুনাম আমি সমগ্র উপজেলায় ছড়িয়ে দিতে আগ্রহী।
৫- পাঠ্যপুস্তক এর পাশাপাশি নৈতিক শিক্ষা প্রদানের মাধ্যমে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের হৃদয়ে, আগামীর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার বীজ বপন করতে চাই।৬-বিদ্যালয়ে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করন এবং তুলনামূলক ভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় বিশেষ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে শিক্ষার সামগ্রিক মান উন্নয়ন নিশ্চিত করতে চাই। ৭- বিদ্যালয়ে পাঠদান, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার জন্য যুগোপযোগী পরিবেশ সৃষ্টি মাধ্যমে অত্র বিদ্যালয়কে একটি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে পরিচিত করতে চাই।