চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় ৪ লাখ ৭১ হাজার ৬৮৬ টাকা ব্যয়ে ব্রিক ফ্ল্যাট সলিং দ্বারা উন্নয়ন করা দুইটি জনগুরুত্বপূর্ণ সড়ক উদ্বোধন করেছেন দোহাজারী পৌরসভার প্রশাসক ও চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার। মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে ওই দুইটি সড়ক ফিতা কেটে উদ্বোধন করেন তিনি। দোহাজারী পৌরসভার উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় ব্রিক ফ্ল্যাট সলিং দ্বারা উন্নয়ন করা সড়ক দুইটি হলো চট্টগ্রাম-কক্সবাজার প্রধান সড়ক হতে হাজারী বাবু শ্মশান পর্যন্ত ১২৫ মিটার এবং হাজারী বাবু শ্মশান থেকে হাজারী পুকুর বটতল পর্যন্ত ১২৫ মিটার সড়ক। সড়ক উদ্ভোধনকালে উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভার সহকারী প্রকৌশলী মো. নাঈম উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী তিলকানন্দ চাকমা, হিসাব রক্ষক জাহাঙ্গীর আলম, মনোজ কান্তি সিংহ হাজারী, পীযুষ কান্তি সিংহ হাজারী, অধ্যাপক দীপক সিংহ হাজারী, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক নবাব আলী, উপজেলা যুবলীগ সদস্য লোকমান হাকিম, সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, রোকেয়া বেগম, শিক্ষানবিশ আইনজীবী গৌরব সিংহ হাজারী, পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর জমির উদ্দিন, হিন্দুপাড়া সমাজ উন্নয়ন কমিটির সভাপতি ঝন্টু কুমার মল্লিক, সাধারণ সম্পাদক সাংবাদিক সৈকত দাশ ইমন, শিশির রক্ষিত, রতন শীল, দীপক মল্লিক, চন্দন মল্লিক, বাবুল দে, অরুন কান্তি নাথ, প্রফুল্ল দে, যোগেশ দে, মিন্টু দে, ননী চক্রবর্ত্তী, রুবেল চক্রবর্ত্তী প্রমূখ।