ক্রেনবাহী গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার শাহ আমানত সেতুর উত্তর পাশে ক্রেনবাহী গাড়ির চাপায় কাঞ্চন দেবনাথ (৪৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত কাঞ্চন দেবনাথ আনোয়ারা উপজেলার পুলিন বিহারী দেবনাথের ছেলে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বাকলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) আসাদ উল্লাহ বলেন, শাহ আমানত ব্রীজের উত্তর পাশে ব্রীজ থেকে নামার সময় ক্রেনেবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। মোটরসাইকেলে থাকা আরও একজন গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মরদেহ উদ্ধার করে চমেকের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.