অবৈধ প্রসাধনী বিক্রি, বাস্কেট সুপাশপকে লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন দ্যা বাস্কেট সুপারশপে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে আমদানি এবং অননুমোদিত প্রসাধনী সামগ্রী বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর আগে খুলশীর আরেক সুপার শপ খুলশী মার্টকেও একই অপরাধে জরিমানা করা হয়।

শনিবার (৩১ নভেম্বর) বিকেলে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। এসময় বিএসটিআইয়ের কর্মকর্তারাও সঙ্গে ছিলেন।

অভিযানে উৎপাদনকারীর নাম ঠিকানা এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ব্যতীত বিপুল পরিমাণ শ্যাম্পু, টুথপেষ্ট ও সাবান জব্দ করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, খুলশীর দ্যা বাস্কেট সুপারশপে অভিযান চালিয়ে অবৈধ উপায়ে আমদানি এবং অননুমোদিত প্রসাধনী সামগ্রী বিক্রির দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে মেয়াদোত্তীর্ণ বিপুল পরিমাণ শ্যাম্পু, টুথপেষ্ট ও সাবান জব্দ করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.