খাসজমি দখলমুক্ত করে বৃক্ষরোপণ করলেন হাটহাজারী উপজেলা প্রশাসন

দীর্ঘদিন ধরে বেদখল থাকা সরকারি খাস জায়গা দখলমুক্ত করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। পরে সেখানে বনজ গাছ রোপণ করেছে উপজেলা সহকারী কমিশনার ভূমি।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরের দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের দক্ষিণ পাহাড়তলীর ফতেয়াবাদ কলেজ সড়কে এ বৃক্ষরোপণ করা হয়।

জানা গেছে, বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসনের নামে খতিয়ানভুক্ত ৯ শতক জায়গা অবৈধ দখলদারদের কাছ থেকে মুক্ত করা হয়েছে।

এ জমির বর্তমান বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা। জমিটি দখলমুক্ত করে বিভিন্ন প্রজাতির বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়েছে।
হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আবু রায়হান বলেন, অভিযোগের ভিত্তিতে চিকনদণ্ডী ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও অফিসের সার্ভেয়ারের মাধ্যমে তদন্ত করে সত্যতা পাওয়ায় ৯ শতক জমি অবৈধ দখলমুক্ত করে সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। সেখানে সাইনবোর্ড টাঙানো হয়েছে। সরকারি জায়গা-জমি অবৈধভাবে দখলকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Your email address will not be published.