ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ছয় পয়েন্টে কেক কেটেছে পাঁচলাইশ থানা ছাত্রলীগ

ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর পাঁচলাইশে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, নগরীর বিভিন্ন পয়েন্টে কেক কেটেছেন পাঁচলাইশ থানা ছাত্রলীগ।

মুরাদপুর, মোহাম্মদপুর, বিবিরহাট, হামজারবাগ, ২নং গেইট, পিলখানায় কেক কেটে পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পাঁচলাইশ থানা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ হোসেন পারভেজ, শাহাজাদা চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল বড়ুয়া, পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা আরিফ হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও থানা ছাত্রলীগের দপ্তর সম্পাদক নোমান চৌধুরী রাকিন, পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা তানভীর হোসেন, ইব্রাহিম রুবেল, মো. আরফাত হোসেন, হৃদয় ইউসূফ, এস এম রিয়াসাত, সাকিব হাসান, জহিরুল ইসলাম, হাসান রাজা, ওবাইদুল আলম শাকিল, রনি মহাজন, আরশাদ মিশন, মো. রিকন, মো. শাহাজাহান, মো. সাজ্জাদ, জয়নাল আবেদিন রাহাত, সুমন শেখ, প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.