ওসি আরাফাতের জালে আহমুদুল হকের সহযোগীসহ দুই সাজাপ্রাপ্ত আসামি

সাতকানিয়ায় মো. মনছুর নামে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার এঁওচিয়া ইউনিয়নের গাটিয়াডাঙ্গা এলাকা থেকে তাকে সাতকানিয়া থানার এসআই মো:মমিন হোসেন  গ্রেপ্তার করেন।

এসআই মুবিন আরো বলেন- গ্রেপ্তার মনছুর র্যাবের ক্রসফায়ারে নিহত জামায়াতের চেয়ারম্যান আহমুদুল হক চৌধুরী চেয়ারম্যানের ঘনিষ্ঠ সহযোগী। তার বিরুদ্ধে যুবলীগনেতা গোলাম হোসেন, নুরুল কবির চেয়ারম্যান হত্যা মামলাসহ একাধিক ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে।

এছাড়া পৃথক আরেকটি অভিযানে ফেরদৌস আলম নামে আরেক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ ইয়াসির আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.