দেশব্যাপী উগ্রবাদী হেফাজতের জঙ্গিতৎপরতা, রাষ্ট্রীয় স্থাপনায় হামলা, অগ্নিসংযোগ, ভাংচুর লুটপাটের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ঘোষিত কর্মসূচিতে বায়েজিদ থানাধীন অক্সিজেন চত্বরে বায়েজিদ থানা ছাত্রলীগের সংগ্রামী যুগ্মআহ্বায়ক মাহফুজ হোসেনের নেতৃত্বে ৩নং ওয়ার্ড,সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজ,২ নং জালালাবাদ ওয়ার্ড ছাত্রলীগের একাত্মতা প্রকাশ করে মিছিল সহকারে যোগদান।
এতে উপস্থিত ছিলেন,বায়েজিদ থানা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক মনিরুজ্জামান সজল,সৈয়দ মোহাম্মদ রিজবী,সদস্য আবদুল মান্নান সানি,রবিন হোসেন, রায়হান উদ্দিন ইশান,কাইসার আহম্মেদ,নাইম হোসেন,সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতা, ইকরাম হোসেন, ৩ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা সৈয়দ মোহাম্মদ আকিব,২নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মিনহাজ সহ প্রমুখ।