হালিশহরে ইস্টার্ন ব্যাংক ভবনে আগুন

নগরের হালিশহর এলাকায় ইস্টার্ন ব্যাংক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।

শুক্রবার (৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে হালিশহর এক্সেস রোড সংলগ্ন ইস্টার্ন ব্যাংক ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের লিডার মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, আগুন লাগার খবর পেয়ে সেখানে আমাদের ৬টি ইউনিট কাজ করছে। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। আগুন সূত্রপাত কিভাবে হয়েছে, তা জানা যায়নি।

মন্তব্য করুন

Your email address will not be published.